
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদকে ‘বাংলার সিংহাম’ উপাধি দিয়ে ব্যানার টানানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদকে ‘বাংলার সিংহাম’ উপাধি দিয়ে ব্যানার টানানো হয়েছে। তবে এটি কোনো সাধারণ মুভির নায়কের সাথে তুলনা নয়, বরং বলিউডের বিখ্যাত ব্লকব্লাস্টার অ্যাকশন মুভি ‘সিংহাম’-এ পুলিশের বিশেষ ভূমিকায় অভিনয় করা নায়ক অজয় দেবগনের কর্মকাণ্ডের সাথে তুলনা করা হয়েছে। ২০১১ সালের পরিচালক রোহিত শেঠির ধামাকাদার ছবিগুলোর মধ্যে ‘সিংহাম’ একটি। কিং অব অ্যাকশন, যার একাধিক ভার্সনে মুক্তি পেয়েছে। তেলেগু ছবিতে সিংহামকে পার্ট-২ ও পার্ট-৩ মুক্তি পায়। এছাড়াও বলিউডেও একই ভাবে ছিল পার্ট-২ পর্যন্ত। মুভিগুলো এখন পর্যন্ত কয়েকশ কোটি ভারতীয় ও বিদেশী টাকা উপার্জন করেছে। মুভিটির জনপ্রিয় এতো যে ভারতের বাইরে বাংলাদেশেও এ প্রচুর দর্শক রয়েছে। আর সেই জনপ্রিয় অ্যাকশন মুভির সাথে তুলনা করা হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে, যিনি ইতোমধ্যে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে মুভির মতোই অ্যাকশন চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন অপরাধের বিরুদ্ধে সিংহামের মতো ব্লক রেইড দিয়ে উগ্রবাদ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনছেন। মুভিতে যেমন খলনায়কদের আস্তানায় অভিযান চালিয়ে নায়ক অজয় দেবগন সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার করে নিয়ে আসেন, তেমনি অভিযান চালিয়ে যাচ্ছেন এসপি হারুন। এ নিয়ে ইতোমধ্যে শীর্ষ পর্যায়ের কারো কথাই তিনি শুনেনি। বরং অপরাধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নারায়ণগঞ্জে সন্ত্রাস, মাদক, উগ্রবাদ, ভূমিদস্যু, চাঁদাবাজা, জুয়াড়ি, তেলচোর, হকার উচ্ছেদ, অবৈধ দখলদার, বালুসন্ত্রাস, মাদকের গডফাদারসহ কাউকে ছাড় দিচ্ছেন না। এমনকি পুলিশ প্রশাসনের মধ্যে বিপথগামী ও দায়িত্ব অবহেলাকারীদেরও পর্যন্ত ছাড় দিচ্ছেন না। ছোট থেকে ছোট ইস্যুতেও সাময়িক বরখাস্ত কিংবা বদলী করে দিচ্ছেন। তারপরও নারায়ণগঞ্জকে সুন্দর করতে কাজ করে যাচ্ছেন। তার এ কাছে প্রসংশায় এ ব্যনার টানানো হয়েছে। আজ সোমবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের চাষাঢ়া গোল চত্বরের পূর্ব পাশে খাজা মার্কেটের দ্বিতীয় তলার বারান্দায় লেখা আছে ‘বাংলার সিংহাম’, – প্রচারে নারায়ণগঞ্জবাসী। তবে এ ব্যানার কার পক্ষ থেকে লাগানো হয়েছে তা জানা যায়নি। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, এসপি হারুন অর রশিদের অ্যাকশনের ফলে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজা, ভূমিদুস্যরা ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে। এখন শান্তিতে ব্যবসা করা যাচ্ছে। আর সে কারণে কে বা কারা লাগিয়েছে সেটা জানা যায়নি। তবে যারাই লাগিয়েছে তারা ভালো কাজই করছে। ব্যক্তির সাথে উপাধিটাও যথাযথ হয়েছে। খাজা মার্কেটের ব্যবসায়ী আল আমিন বলেন, কে ব্যানার লাগিয়েছে সেটা খেয়াল করি নাই। এসপি আসার পর ও পত্র-পত্রিকার মাধ্যমে বিভিন্ন অভিযানের খবর পাই। এছাড়াও এলাকায় এখন মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারীদের তেমন দেখা যায় না। আমরাও ভালো ভাবে ব্যবসা করতে পারছি। এ উপাধি যথাযথ হয়েছে। তিনি নারায়ণগঞ্জের মানুষের জন্য ও নারায়ণগঞ্জের জন্যই কাজ করছেন।
বাংলাদেশে #নিউটন তৈরী হয়না কেন
বাংলাদেশে #নিউটন তৈরী হয়না
কেন
জানেন?
=> কারণ, এখানে গোল্ডন-A+ ছাড়া আর
কাউকেই
ছাত্র বলে গণ্য করা হয়না,
**এ দেশে #বিলগেটস তৈরী হয়না
কেন
জানেন?
–কেননা ভার্সিটি গুলো ১ লাখ
ছাত্রকে
পরীক্ষার সুযোগ দিয়ে ১ হাজার রেখে
আর বাকিদের বের করে দেয়
**এখানে #আইনস্টাইন তৈরী হয়না
কেন
জানেন?
–কারণ শিক্ষার হার বাড়াতে
ছেলে
মেয়েদের
মিথ্যা A+ এর স্বপ্ন দেখানো
হয়
**এখানে #মাইকেল_ফিলিপ্স তৈরী
হয়না
কেন জানেন?
–কারণ বাবা-মা তাদের ব্যর্থ
স্বপ্ন গুলো
তাদের
ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেয়
**এখানে #নীল_আর্মস্টং তৈরী হয়না কেন
জানেন?
–কারণ আমরা পড়ালেখা করি বড়
লোক
হবার আশায়
**এদেশে #স্টিফেন_হকিং তৈরী হয়না কেন
জানেন?
–কারণ পরীক্ষার আগের রাতেই
প্রশ্ন
ফাঁস হয়ে যায়
— এদেশে #বারাক_ওবামা তৈরী হয় না কেন
জানেন?
— কারণ এদেশে পরীক্ষার হলে প্রশ্নের সমাধান সাপ্লাই দিতে বাধ্য করা হয় এবং ফেল করলেও পাশ করিয়ে দিতে বলা হয়
**এদেশে #আব্রাহাম_লিংকন তৈরী হয়না
কেন জানেন?
–কারণ, সমাজ ব্যর্থ মানুষদের
আর
সুযোগ
দেয়না।
#কথা গুলো দুঃখজনক হলেও এটাই বাস্তব!
এসএসসির পরীক্ষা- 2019 এর রেজাল্ট এই লিংকে
বাংলাদেশের ব্যবসায়িদের চরিত্র।
২০ টাকার বেগুন বিক্রি করবে ৮০ টাকা
২০ টাকার শশা বিক্রি করবে ৬০ টাকা
৫০ টাকার ছোলা বিক্রি করবে ১০০ টাকা
১০ টাকার লেবু বিক্রি করবে ৩০ টাকা
১০০ টাকার খেজুর বিক্রি করবে ২২০ টাকা
৩০ টাকার টমেটো বিক্রি করবে ৮০ টাকা
আর দিন শেষে হাসি মুখে বলবে
রমজানে আল্লাহ বরকত দিছে।
হ্যা এটাই বাংলাদেশের ব্যবসায়িদের চরিত্র।
আসছে রমজানে আল্লাহ তাদের কে হেদায়েত করুন
– আমিন
ধর্ষন
👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন
দলের সোনার ছেলে “জসিমউদদীন মানিক” এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
.
👉 দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,
খাদিজার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
.
👉 ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।
.
👉সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
.
👉 ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,
ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।
.
👉 কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
.
👉 গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
.
👉 এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
.
👉 আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।
{ধর্ষনের সাজা}
👉আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
👉চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
👉 সৌদি আরব: শুক্রবার জুম্মা শেষে জনসম্মক্ষে শিরচ্ছেদ!
👉দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড।
👉মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ ।
👉 নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা ।
👉আফগানিস্তান: ৪ দিনের ভিতর গুলি করে হত্যা ।
👉মালয়শিয়া: মৃত্যুদন্ড।
👉 বাংলাদেশে:👇
-: প্রতিবাদ🙌
-: ধর্না😉
-: তদন্ত😉
-: কয়েকসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
-: সমঝোতার চেষ্টা😉
-: ঘুষ দেওয়া😛
-: প্রভাবশালীদের লোক 😉
-: ধমক-চমক😛
-: মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা😰
-: বোরকা পরে ছিলো কি না?😰
-: সংবাদমাধ্যমে আলোচনার আসর😒
-: রাজনীতি করন😡
-: জাতি নির্ধারণ😡
-: জামিন😡
-ফের ধর্ষন😯😱
-:মেয়েটির আত্মহত্যা 😭
হুম এটাই আমাদের বাংলাদেশ 😪😪😪
রমজানের ৩০ দিনের ৩০ফজিলত
রমজানের ৩০ দিনের ৩০ফজিলত
#১ম রমজানে = রোজাদারকে নবজাতকের মত নিষ্পাপ করে দেওয়া হয়।
#২য় রমজানে = রোজাদারের মা -বাবাকে মাফ করে দেওয়া হয়।
#৩য় রমজানে = একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষনা দেয়।
#৪র্থ রমজানে = রোজাদারকে আসমানী বড় বড় চার কিতাবের বর্ণ সমান সাওয়াব প্রদান করা হয়।
#৫ম রমজানে= মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সাওয়াব দেওয়া হয়।
#৬ষ্ঠ রমজানে= ফেরেশতাদের সাথে ৭ম আকাশে অবস্থিত বাইতুল মামূর তাওয়াফের সাওয়াব প্রদান করা হয়।
#৭ম রমজানে= ফিরাউনের বিরুদ্ধে মুসা আঃ এর পক্ষে সহযোগিতা করার সমান সাওয়াব প্রদান করা হয়।
#৮ম রমজানে =রোজাদারের উপর হযরত ইবরাহীম আঃ এর মতো রহমত- বর্ষিত হয়।
#৯ম রমজানে= নবী-রাসূলদের সাথে দাড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়।
#১০ম রমজানে= রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়।
#১১তম রমজানে=রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়।
#১২তম রমজানে= হাশরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাদের মতো উজ্জল করা হবে।
#১৩তম রমজানে=হাশরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে।
#১৪তম রমজানে= হাশরের ময়দানে হিসাব- নিকাশ সহজ করা হবে।
#১৫তম রমজানে = সমস্ত ফিরিস্তারা রোজাদারের জন্য দোয়া করে।
#১৬তম রমজানে= আল্লাহপাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন ।
#১৭তম রমজানে= একদিনের জন্য নবীগনের সমান সাওয়াব দেওয়া হবে।
#১৮তম রমজানে = রোজাদার এবং তার মা-বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়।
#১৯তম রমজানে= পৃথিবীর সকল পাথর-কংকর টিলা- টংকর রোজাদারের জন্য দোয়া করতে থাকে।
#২০তম রমজানে =আল্লাহরপথে জীবন দানকারী শহীদের সমান সাওয়াব প্রদান করা হয়।
#২১তম রমজানে = রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জল প্রাসাদ নির্মান করা হয়।
#২২তম রমজানে= হাশরের ময়দানের সকল চিন্তা থেকে মুক্ত করা হয়।
#২৩তম রমজানে= জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মান করা হয়।
#২৪তম রমজানে = রোজাদারের যে কোন 24টি দোয়া কবুল করা হয়।
#২৫তম রমজানে= কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়।
#২৬তম রমজানে =40 বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়।
#২৭তম রমজানে= চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়।
#২৮তম রমজানে= জান্নাতের নেয়ামত দ্বিগুন করা হয়।
#২৯তম রমজানে= এক হাজার কবুল হজ্জের সাওয়াব প্রদান করা হয়।
#৩০তম রমজানে= পুরা রমজানের ফজিলত দ্বিগুন|
পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের রেজাল্ট।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ১২ জুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতা, হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ১২ জুন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু সবগুলো মামলার কার্যক্রম খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা।
রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন ।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা ।
রংপুরে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার
রংপুরে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার
পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এসআই ইজ্জত আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম সদরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের পঞ্চানন গ্রামে। গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন পীরগাছা উপজেলার জাদুলস্কর এলাকার মামুন মিয়া (২৫), আরিফ হোসেন (২৮), জিয়াউর রহমান (২৭), পিয়াল (৩০) ও অন্নদানগর এলাকার পিংকু (২৭)।
এসআইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অন্নদানগরে অভিযান চালানো হয়। গতকাল মধ্যরাতে হাতবদল হওয়া ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তার ছয়জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
