বিজিএমইএ ভাঙতে এসেছে রাজউক, পুলিশ মোতায়েন

বিজিএমইএ ভাঙতে এসেছে রাজউক, পুলিশ মোতায়েন
বিজিএমইএ ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অবস্থান দেখা যায়। ছবি- শ্যামল রায়

অবশেষে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ’র আলোচিত বহুতল ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার সকালে ভবনের সামনে যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হয়েছে রাজউকের প্রতিনিধি দল। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান ইত্তেফাক অনলাইনকে জানান, ভেতরের মালপত্র অপসারণে দুই ঘণ্টা সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময় দুপুর ১২টার পর ভবন ভাঙার কাজ শুরু হবে।পরবর্তীতে এই সময় বিকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

নির্ধারিত সময়ের পর কি পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, সময় হলেই আপনারা সবকিছু দেখতে পাবেন।

এদিকে ভবন ভাঙার জন্য রাজউকের কিছু ভারী যন্ত্রপাতিও আনা হয়েছে। মূল ভবনের বাহিরে রাস্তায় সেগুলো রাখা হয়েছে। কোন পদ্ধতিতে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রাজউকের এই কর্মকর্তা।

 

বিজিএমইএ ভবন ভাঙার প্রস্তুতি নিলেও এ সময় রাজউক বা সিটি কর্পোরেশনের কোনো উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাস্থলে দেখা যায়নি। পুলিশ ওই ভবনের ভেতরে সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ করছে। বাইরে উৎসুক জনতা ভিড় করছে।

তবে ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে লোক ডাকা হয়েছে বলে জানান খন্দকার অলিউর রহমান। তিনি জানান, ভবনটিতে এখনও কয়েকটি অফিস রয়েছে। মূলত সেসব অফিসের মালামাল সরিয়ে নিতেই এই সময় দেয়া হয়েছে। এরই মধ্যে ভবন থেকে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।

হাতিরঝিলে ভবনটি আদালত কর্তৃক চূড়ান্ত রায়ে অবৈধ ঘোষিত হয় পোশাক শিল্প মালিকদের সংগঠনের এই ভবনটি। একাধিকবার সময় বাড়িয়ে সর্বশেষ আগামী ১২ এপ্রিলের মধ্যে ভবনটি ছাড়তে সময় বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। সেসময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ইত্তেফাককে বলেন, ৩ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করবেন। আর আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হাতিরঝিলের ভবনটি ছেড়ে নতুন ভবনে চলে যাব। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

সে অনুযায়ী ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরায় নতুন ভবন নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেছেন।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট ওই ভবনটি অবৈধ হিসেবে রায় দিয়ে ভেঙে ফেলতে নির্দেশ দেয়। দুই বছর পর ২০১৩ সালের ১৯ মার্চ হাইকোটের্র পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ। শুনানি শেষে ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ ওই আবেদন খারিজ করে রায় দেয়। এরপর একাধিকবার সময় বাড়িয়ে সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি স্থানান্তরের বিষয়ে মুচলেকা দেওয়া হয় বিজিএমইএ’র পক্ষ থেকে।

ইত্তেফাক/ মোঃ ইলিয়াছ মিয়া

বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা, বাদ ইমরুল-তাসকিন

বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা, বাদ ইমরুল-তাসকিন

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা, বাদ ইমরুল-তাসকিন

আসন্ন ২০১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ইমরুল-তাসকিন। এছাড় বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজের জন্য দুই জন্য ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিশ্বকাপে দলে চমক হিসেবে থাকছেন পেসার আবু জায়েদ রাহি। ৫টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্ট খেললেও এখনও কোনো ওয়ানডে খেলা হয়নি এই ফাস্ট বোলারের। ইংলিশ কন্ডিশনকে চিন্তা করেই রাহিকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক।এছাড়া ৭ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলী।

তবে আইসিসি’র অনুমতি ছাড়া এই বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকছে ২৩ মে পর্যন্ত। তাই পারফম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারে ক্রিকেট বোর্ড।

আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। আর ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, ইয়াসির আলী।

বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৯/ মোঃ ইলিয়াছ মিয়া

2য় বর্ষের স্নাতক (পাস) কোর্সের রুটিন সম্পর্কিত তথ্য।

যারা প্রথম বর্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছে এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষা নট প্রমোটেড কিনবা আগে কোন পরীক্ষায় দ্বিতীয় বর্ষে কোন এক দুই বিষয়ে নট প্রমোটেড তারা ফরম পূরণ করে পূনরায় পরক্ষীয় অংশগ্রহণ করবে।

notic

চুল কেটে গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন

প্রতিনিধি,  মোঃ ইলিয়াছ মিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূর চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ছবি: তৌহিদী হাসানকুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে ভেড়ামারা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৪ মার্চ এ নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার নারী নিজেই বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

আজ বুধবার বিকেলে নির্যাতনের শিকার নারী ও তাঁর স্বামীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ওই গৃহবধূ বলেন, গত রোববার নিজ বাড়িতে বসে গল্প করছিলেন তাঁরা। এ সময় হঠাৎ করে তাঁর স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য। এরপর তাঁকে মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়। কিছুক্ষণ পর টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে বাড়ির সামনে শজনেগাছের সঙ্গে বেঁধে ৫ থেকে ৬ জন মিলে তাঁকে নির্যাতন করেন। একপর্যায়ে তাঁর গায়ের কাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান বলেন, ব্যথায় রোগী ঠিকমতো নড়াচড়া করতে পারছেন না। সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম খন্দকার বলেন, নির্যাতনের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নির্যাতনের শিকার নারীর স্বামী অভিযোগ করেন, তাঁদের বিয়ে মেনে নিতে না পারায় তাঁর স্ত্রীকে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার বিচার দাবি করেছেন নির্যাতনের শিকার নারীর স্বজনেরা।

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

প্রতিনিধি মোঃ ইলিয়াছ মিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন। চুনতির জাঙ্গালিয়া এলাকায় তাঁদের কয়েকজনের লাশ। ছবি: মামুন মুহাম্মদচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন। চুনতির জাঙ্গালিয়া এলাকায় তাঁদের কয়েকজনের লাশ। ছবি: মামুন মুহাম্মদচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে ছয়জনের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তাঁর মেয়ে সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার ভান্ডু মিয়ার ছেলে মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বিলাসবহুল রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ আটজন নিহত হন। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমান উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে। তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কাজ চলছে।

আমান উল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

কোপা আমেরিকায় খেলবেন মেসি

২৭ মার্চ ২০১৯, ১২:২৯
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১৫:৩৮
প্রিন্ট সংস্করণ

ভেনেজুয়েলার বিপক্ষে হারের পর মেসিকে ছাড়াই মরক্কোর বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। ছবি: এএফপিভেনেজুয়েলার বিপক্ষে হারের পর মেসিকে ছাড়াই মরক্কোর বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। ছবি: এএফপিআর্জেন্টিনা বিপর্যস্ত হবে, মেসি মন খারাপ করে মাঠ ছাড়বেন। অতঃপর ফুটবল বিশ্বে আলোচনার ঝড় উঠবে—জাতীয় দলের হয়ে লিওনেল মেসি আর খেলবেন তো? এ যেন এক নতুন ধারাই তৈরি হয়ে গেছে!

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে আর্জেন্টিনার হেরে যাওয়ার পরের ঘটনা এখনো হয়তো সবার মনে আছে। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা—টানা তিনটি ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারায় চারদিক থেকে সমালোচনার তির ছুটে গেছে মেসির দিকে। একদিকে আর্জেন্টিনার হয়ে কিছু জিততে না পারার হতাশা, অন্যদিকে সমালোচনা—সব মিলিয়ে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন মেসি।

মেসি অবসরের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটবল বিশ্বে শুরু হয়ে যায় তাঁকে ফেরানোর আকুতি। সেবার ডিয়েগো ম্যারাডোনাসহ আরও অনেকের অনুরোধে অবসর ভেঙে ফেরেন মেসি। ফেরার পর আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন রাশিয়া বিশ্বকাপের টিকিট। কিন্তু ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর আবারও সেই পুরোনো সমালোচনা—মেসি যতটা আর্জেন্টিনার, তার চেয়ে বেশি বার্সেলোনার। আবার মেসির মন খারাপ, জাতীয় দলের সঙ্গে আবার তাঁর আড়ি!

২০১৮ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে নিয়েছিলেন স্বেচ্ছা অবসর। আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট যেটাকে বলছিল বিশ্রাম! সেই বিশ্রাম শেষে মেসি আবার জাতীয় দলে ফিরেছেন গত শুক্রবার, ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে। কিন্তু মেসির প্রত্যাবর্তনের দিনে আর্জেন্টিনা হেরে গেছে ৩-১ গোলে। এবার অবশ্য মেসির মন খারাপ বা জাতীয় দল থেকে দূরে থাকার কোনো খবর পাওয়া যায়নি। তবে চোট পেয়েছেন ওই ম্যাচে, মরক্কোর সঙ্গে গতকালের প্রীতি ম্যাচটি খেলতে পারেননি।

ফুটবল বিশ্ব অবশ্য মেসিকে নিয়ে আলোচনায় বিরতি দেয়নি। আলোচনার সুর এবার এ রকম—মেসি কোপা আমেরিকায় কি খেলবেন? উত্তরটা দিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ‘কোপা আমেরিকায় খেলবে মেসি। ভেনেজুয়েলার সঙ্গে খেলার পর এই ম্যাচ নিয়েই কথা হয়েছে আমাদের, ভবিষ্যৎ নিয়ে নয়। তাকে খুব অনুপ্রাণিত মনে হয়েছে। ভালো একটি দল গড়ে তুলতে আমরা কাজ করব।’

নয়টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ বার্সেলোনার হয়ে ছোট-বড় ৩২টি শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সাফল্য বলতে ২০০৫ সালের যুব বিশ্বকাপ ও ২০০৮ অলিম্পিকের সোনা জয়। মেসি কীভাবে জাতীয় দলের হয়ে কিছু জিতবেন, ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর থেকে শিরোপার মুখ দেখেনি আর্জেন্টিনাই। আগামী ১৪ জুন থেকে ব্রাজিলে শুরু কোপা আমেরিকায় সেই শিরোপা-খরা কাটাতে চায় আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বে আরেকটি আলোচনাও আছে, শিরোপা-খরা কাটাতে হলে আর্জেন্টিনাকে মেসিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। কোপা আমেরিকায় নামার আগে স্কালোনি সেদিকেই নজর দিচ্ছেন, ‘আমরা যাতে মেসিনির্ভর না হয়ে পড়ি, তা নিয়ে কাজ করতে হবে। তবে এটা ঠিক যে সে আমাদের ম্যাচ জিততে সহায়তা করবে।’ ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ফরোয়ার্ড ভালদানো কথা বলেছেন আর্জেন্টিনার এই দলের মেসিনির্ভরতা নিয়ে, ‘আর্জেন্টিনার উন্নতি করার জায়গাটা মেসি নয়; মেসির সঙ্গে যারা আছে, তারা। ওরা এখনো আশা করে, মেসি একাই সব করে দেবে। আসলে তো করতে হবে পুরো দল মিলে। সব সময় দলের সেরা খেলোয়াড়ের ওপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়াটা আমার মতে ঠিক চিন্তা

অবশেষে ভারতের বিপক্ষে যুদ্ধে পাকিস্তানকে পূর্ন সমর্থন দিল বিশ্বের শক্তিশালী মুসলিম দেশটি

অবশেষে ভারতের বিপক্ষে যুদ্ধে পাকিস্তানকে পূর্ন সমর্থন দিল বিশ্বের শক্তিশালী মুসলিম দেশটি! কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলতি সংঘাতের মধ্যেই পাকিস্তানকে সমর্থন দিল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনালাপে এমনটি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের প্রধান সংবাদ মাধ্যম দ্য ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশির সঙ্গে ফোনালাপে পাকিস্তানকে সমর্থন দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, আবুধাবিতে অনুষ্ঠিত আসন্ন ওআইসির বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দিলে তুরস্ক এর বিরোধিতা করবে বলেই জানিয়েছে।