ভূমিধসে ১৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ১৩ জনের মৃত্যু কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৩ জন নিখোঁজ রয়েছে। আজ সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির বরাত দিয়ে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বাড়িঘর, আকস্মিক বন্যা ও ভূমিধসে রাস্তা ও ফসলের বেশি ক্ষতি হয়েছে। আজ সোমবার সকালে কেন্দ্রীয় থানহ হোয়া প্রদেশে বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো তিনজন নিখোঁজ রয়েছে। এদিকে উত্তরাঞ্চলীয় হোয়া বিনহ, ইয়েন বাই, সোন লা এবং লং সোন প্রদেশে বন্যা ও ভূমিধসে একজন করে মারা গেছে। এখন পর্যন্ত, বন্যা ও ভূমিধসে ৩৬৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ৬ হাজার ৫২৩ হেক্টর জমির ধান ও অন্যান্য শস্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম। বিডি প্রতিদিন/মো: ইলিয়াছ মিয়া
ওবামাকে গালি দেওয়ায় দুতার্তের দুঃখ প্রকাশ। মো: ইলিয়াছ মিয়ার রিপোর্ট, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালি দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপিনো সরকারের ‘মাদকবিরোধী যুদ্ধ’ নিয়ে সমালোচনা করায় তৎকালীন প্রেসিডেন্ট ওবামাকে অশোভনীয় গালি দিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন দুর্তাতে। তবে এতোদিন পরে সেই ‘ভুল’ বুঝে দুতার্তে বলেন, সেই সব মন্তব্যের জন্য আমি দুঃখিত। সেটা ছিলো স্পষ্টত অতিরিক্ত বাক্যালাপ। ইসরায়েল সফররত দুতার্তে সোমবার জেরুজালেমের রামাদা হোটেলে অভিবাসী ফিলিপিনো শ্রমিকদের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন। ২০১৬ সালে অবৈধ মাদকের বিরুদ্ধে দুতার্তের প্রশাসনের আলোচিত ‘শুদ্ধি অভিযান’র কড়া সমালোচনা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তার সেই সমালোচনায় চটে যান দুতার্তে। যুক্তরাষ্ট্রের নোবেল শান্তি পুরস্কারজয়ী এ কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে ‘…বাচ্চা’ মন্তব্য করে তিনি অন্য দেশের ব্যাপারে নাক না গলিয়ে স্বদেশের বিষয় সামলানোর জন্যও পরামর্শ দেন ওবামাকে। সেই সুর পাল্টে দুতার্তে দু’বছরের মাথায় বলছেন, ওবামাকে এখনই বলা সঠিক হবে। আপনি এখন একজন সাধারণ নাগরিক। সেসব মন্তব্যের জন্য আমি দুঃখিত। সেটা ছিলো স্পষ্টত অতিরিক্ত বাক্যালাপ। আর আমি আপনাকে ক্ষমা করছি। আমাকে একলা করে প্রেমিকা চলে যাওয়ার পর যেমন তাকে ক্ষমা করে দিয়েছি। আমি তাদের সবাইকে ক্ষমা করেছি। এটাই শুধু আমার বার্তা। একই বক্তব্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন দুতার্তে। তিনি ট্রাম্পকে তার ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন। গত বছর দুতার্তের সঙ্গে টেলিফোন আলাপের পর ট্রাম্প বলেছিলেন, দুতার্তে তার দেশে দারুণ কাজ করছেন। বিডি প্রতিদিন/ মো: ইলিয়াছ মিয়া
৩ সেপ্টেম্বর, ২০১৮ ইং ফজর ৪:২৫ যোহর ১১:৫৮ আসর ৪:২৮ মাগরিব ৬:১৮ এশা ৭:৩২ সূর্যোদয় – ৫:৪১ সূর্যাস্ত – ০৬:১৩
ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা মুহাম্মদ হযরত আলী, মো: ইলিয়াছ মিয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ০২ সেপ্টেম্বর, ২০১৮ ইং ২১:৩৭ মিঃ ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা জামালপুর সদর উপজেলা ও শেরপুরের নকলা উপজেলার সীমান্ত দিয়ে ঘেঁষে যাওয়া ব্রহ্মপুত্র নদের জামতলী ডিগ্রিরচর ঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর রবিবার দুপুরে দু-জেলার বিভিন্ন এলাকা থেকে নানার রঙের ভিন্ন নামে সুসজ্জিত ১৭টি নৌকা এতে অংশগ্রহণ করে। ছুটির দিনে দুপুরের প্রচণ্ড রোদ আর বিকেলের বৃষ্টি উপেক্ষা করে সব বয়সের নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মারুফা আক্তার পপি। মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা। বিশেষ অতিথি হিসেবে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার), নকলা উপজেলার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাজু সাঈদ সিদ্দিকী, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নৌকাদল চ্যাম্পিয়ন হয়। এসময় খেলা উপভোগ করতে নদের দুই ধারে নারী পুরুষসহ লাখো মানুষের সমাগম দেখা যায়।
কুমিল্লায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক, মো: ইলিয়াছ মিয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ০২ সেপ্টেম্বর, ২০১৮ ইং ২০:৫৭ মিঃ কুমিল্লায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক কুমিল্লায় আয়েশা আক্তার রিমা (২৫) নামের অন্তঃসত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে কুমিল্লা মহানগরীর মনোহরপুর এলাকার একটি বাসা থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী নাছির উদ্দিনকে (২৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর থেকে ভাসুর মাছুম ও তার স্ত্রী শাহনাজ বেগম পলাতক রয়েছে। গৃহবধূর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী এলাকার মনিপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে আয়েশা আক্তার রিমার সঙ্গে নগরীর মনোহরপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নাছির উদ্দিনের সঙ্গে প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। তাদের নাহিদ নামে ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে। এছাড়া রিমা বর্তমানে ৭ মাসের অন্তঃসত্বা ছিল। এদিকে, যৌথ পরিবারে বিশেষ করে ভাসুর মাছুম ও তার স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে সাংসারিক বিরোধ চলছিল। গৃহবধূর শাশুড়ি সফুরা বেগম বলেন, আয়েশা মারা যাওয়ার সময় আমি বাসায় ছিলাম না। সে কিভাবে মারা গেছে জানি না। এদিকে, ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর লাশ রবিবার বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আসর নামাজে জানাজা শেষে গৃহবধূ আয়শা আক্তার রিমার লাশ মনিপুর পিতার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আয়েশা আক্তারের বড় ভাই হাবিব জানান, শনিবার রাত ৯টার দিকে রিমার ননদ মরিয়ম ফোনে জানান রিমা অসুুস্থ হওয়ায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দশটার দিয়ে আমি তাদের বাড়ি গিয়ে ঘরের ফ্লোরে আয়েশার লাশ দেখতে পাই। তার অভিযোগ, স্বামীসহ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। এদিকে এ ঘটনায় ওই গৃহবধূর স্বজনদের আহাজারীতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী নাছির উদ্দিনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গায় হাতকড়া পরা আসামির পলায়ন, ৩ পুলিশ সাসপেন্ড মো: ইলিয়াছ মিয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ০৩ সেপ্টেম্বর, ২০১৮ ইং ০৯:৩২ মিঃ চুয়াডাঙ্গায় হাতকড়া পরা আসামির পলায়ন, ৩ পুলিশ সাসপেন্ড চুয়াডাঙ্গায় হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ায় রবিবার ৩ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কৃতরা হলেন- মাসুদ, মহিদুল ও মাহমুদ। পালিয়ে যাওয়া জাহিদ হাসান জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা লাইপাড়ার মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। জানা যায়, গোপন খবরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা গত শনিবার দিবাগত রাতে জীবননগর থেকে কাটা বন্দুকসহ ডাকাত সরদার জাহিদ হাসানকে (৩৪) আটক করে। গোয়েন্দা কার্যালয়ে আটকাবস্থায় রবিবার সকালে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। এ ঘটনায় ৩ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার মাহবুবুর রহমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহকে আহ্বায়ক করে পালিয়ে যাওয়া ঘটনাটি তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছেন। জাহিদ হাসানকে আটক করতে রবিবার সন্ধ্যা থেকে চিরুনী অভিযানের নামে সম্ভব্য এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। ইত্তেফাক/আরকেজি




